Showing posts with label Download Documents. Show all posts
Showing posts with label Download Documents. Show all posts

Friday, 5 October 2012

উখিয়ার বৌদ্ধ জনপদে এ কোন আতঙ্ক?


Prothom Alo

সরেজমিন

উখিয়ার বৌদ্ধ জনপদে এ কোন আতঙ্ক?

মশিউল আলম, উখিয়া (কক্সবাজার) থেকে | তারিখ: ০৫-১০-২০১২
মিয়ানমার সীমান্তের খুব কাছে ছোট্ট জনপদটির নাম পশ্চিম মরিচ্যা। চারপাশে পাহাড়, মাঝখানে নিটোল সমভূমি। তার চোখজুড়ানো সবুজ ধানখেতে আশ্বিনের হিল্লোল। কিন্তু এখানে মুসলমানপাড়াগুলোর ফাঁকে ফাঁকে যে কয়েকটি বৌদ্ধপল্লি আছে, সেখানে অনিশ্চয়তা ও দমবন্ধকরা আতঙ্ক। গত রোববার রাতে এই পল্লির নিরীহ নিরুপদ্রব মানুষগুলোর ওপর নেমে এসেছিল অকল্পনীয় বিভীষিকা। 
গত বুধবার দুপুরে সেখানে গিয়ে দেখতে পেলাম ছাই, কাঠ ও বাঁশপোড়া অঙ্গার, দগ্ধ গাছপালা, ভস্মীভূত ও ভগ্ন বুদ্ধমূর্তি আর কিছু নারী, পুরুষ ও শিশুর আতঙ্কিত মুখচ্ছবি। পশ্চিম মরিচ্যার দীপাঙ্কুর বৌদ্ধবিহারের ভস্মীস্তূপে দাঁড়িয়ে দেখতে পেলাম, পাশের ঘরবাড়িগুলো থেকে বেরিয়ে আসছেন নারীরা। কথা বলার জন্য উদ্গ্রীব সবাই। কিন্তু আমরা কথা শুরু করার পর তাঁদের মুখে আর কোনো কথা নেই। যেন খুব তাড়াতাড়ি ফুরিয়ে গেল তাঁদের সব কথা। তাঁদের কথা সামান্যই: দেখুন, কী অন্যায়, কী অবিচার করা হয়েছে।
চার মেয়ে, এক ছেলের মা ৩৫ বছর বয়সী মল্লিকা বড়ুয়া শুকনো মুখে বললেন, ‘বিচার চাই। পিতলের ঠাকুর পুড়িয়ে দিয়েছে, সেটি আবার যেন গড়ে দেওয়া হয়।’ কারা এসব করেছে? ‘আশপাশের লোকজন’—মল্লিকার উত্তর। হাত বাড়িয়ে আশপাশের গ্রামগুলোও দেখালেন। 
প্রায় ছয় ফুট লম্বা ঘোর কৃষ্ণবর্ণ যুবক বাবুল বড়ুয়া এগিয়ে এলেন। জানালেন, তিনি এই বৌদ্ধবিহারের সহসভাপতি। বললেন, বিহারের পাশের বৌদ্ধপল্লিটিতে ১২-১৩টি পরিবারের বাস। অন্যান্য পাড়া মিলিয়ে মোট ১১৭টি পরিবারের প্রায় ৮০০ বৌদ্ধকে ঘিরে বাস করেন কয়েক হাজার মুসলমান। আশপাশের গ্রামগুলোতে স্থানীয় মুসলমানদের সঙ্গে বাস করে অনেক রোহিঙ্গা, তারা সেখানে বিয়েশাদি করে স্থায়ী বসত গড়ে নিয়েছে। দূরে পাহাড়ের দিকে আঙুল তুলে বললেন, ওই পথে রোহিঙ্গারা আসে। আগে রোহিঙ্গা জঙ্গিগোষ্ঠীর আনাগোনার অন্যতম পথ ছিল সেটি। 
বাবুল বললেন, রোববার রাত নয়টার দিকে জ্বালাও-পোড়াও স্লোগান দিতে দিতে একদল লোক এসে বৌদ্ধবিহারে কেরোসিন ও পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাদের অধিকাংশই উঠতি বয়সের ছেলে। অনেকেই আশপাশের গ্রামগুলোর পরিচিত মুখ। দুটি বাড়ি তারা লুটও করেছে। বাবুল বললেন, রোববার সন্ধ্যার পর থেকে মরিচ্যা বাজারের দিকে বিক্ষোভ-মিছিল শুরু হলে উখিয়া থানার ওসি এসেছিলেন এই বৌদ্ধবিহারে। তিনি চলে যাওয়ার পরেই একটি মিছিল এসে বিহারটিতে ধ্বংসযজ্ঞ চালায়। বাবুলের বিশ্বাস, ওসি যদি বিহারে কয়েকজন পুলিশ সদস্যকে মোতায়েন রেখে যেতেন, তা হলে বিহারটি এই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেত।
ধ্বংসযজ্ঞের বিভীষিকাময় ছবি আমরা আগের দিন রামুতে দেখেছি। এখানে নতুন যা চোখে পড়ল, তা আতঙ্ক। এতটা আতঙ্ক রামুতে আক্রান্ত বৌদ্ধদের চোখেমুখে দেখিনি। এখানে আক্রমণকারীদের তাঁরা চেনেন; কিন্তু নাম-পরিচয় প্রকাশ করতে পারছেন না। তাঁদের এখনো ভয় দেখানো হচ্ছে। 
৬৩ বছর বয়সী নির্মল বড়ুয়া বললেন, ওরা আবার হামলা চালাবে। মরিচ্যা বাজারে শুঁটকি বিক্রি করেন তপন বড়ুয়া। তিনি বললেন, রোববার দিনের বেলা তিনি বাজারে শুঁটকি বিক্রি করছিলেন, তখন কিছু লোক এসে তাঁকে ‘বড়ুয়ার বাচ্চা, তোদের শেষ করে দেব’ বলে উচ্চারণের অনুপযোগী ভাষায় গালাগাল করেছেন। 
আক্রমণকারী মিছিল নিয়ে এসেছিলেন স্লোগান দিতে দিতে। তাঁরা কী স্লোগান দিচ্ছিলেন, জানতে চাইলে কয়েকজন তরুণ বললেন, ‘বড়ুয়া পোড়াও, ঠাকুর পোড়াও, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ ইত্যাদি। এক তরুণ বললেন, রোহিঙ্গারা তাদের হুমকি দিচ্ছে, তাদের কাউকে আসামি করা হলে গোটা বৌদ্ধপল্লি জ্বালিয়ে দেবে। বাবুল বড়ুয়া বললেন, রোহিঙ্গারা নাকি পুলিশকেও একই হুমকি দিয়েছে। সে কারণেই রোহিঙ্গাদের কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। বৌদ্ধ জনগোষ্ঠীর কথাবার্তা শুনে মনে হলো, তাঁরা রোহিঙ্গাদের হিংস্র কোনো প্রাণীর মতো ভয় পান।
নির্মল ও তপন বড়ুয়া বললেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা তাঁদের এ দেশে থাকতে দেবে না। এ দেশ ছেড়ে তাঁদের চলে যেতে হবে। হিন্দু জনগোষ্ঠী ভারতে যায়। কিন্তু এঁরা কোথায় যাবেন, ভেবে পাই না। তপন বলেন, ‘বার্মা চলে যাব।’ রামুর ৭৮ বছর বয়সী বঙ্কিম বড়ুয়া যে বলেছিলেন, এখন তাঁদের রাস্তা দেখতে হবে, তিনিও কি মিয়ানমারকেই বোঝাতে চেয়েছিলেন? নির্মল বড়ুয়া বললেন, ‘রোহিঙ্গারা আমাদের মেরে ফেলবে, আমাদের ঘরবাড়ি, জায়গা-জমি সব দখল করে নেবে। আমাদের বার্মা চলে যাওয়া ছাড়া আর কি উপায় আছে?’
সড়ক থেকে যে আলপথ দিয়ে বৌদ্ধবিহারে যেতে হয়, তার এক পাশে দুটি বাড়ি সেদিন আক্রমণকারীরা লুট করেছে। রামুতে লুটপাটের ঘটনা ঘটেনি, কিন্তু এখানে তা ঘটেছে। সাম্প্রদায়িক ঘৃণা ও বিদ্বেষের সঙ্গে এখানে বৈষয়িক যোগ বেশ লক্ষ করার মতো। এই অঞ্চলের বৌদ্ধরা তবে কি ভিটেমাটি ছেড়ে দেশত্যাগের পথেই পা বাড়াতে বাধ্য হবেন? আন্তর্জাতিক দাতারা কিছুদিন আগে আমাদের সরকারকে বেশ চড়া গলায় বললেন, রোহিঙ্গাদের জন্য সীমান্ত খোলা রাখতে হবে, তাদের আশ্রয় দিতে হবে। এ অঞ্চলের জন্য কী ধরনের ডেমোগ্রাফিক (জনমিতি) সমীকরণের ছক কষছেন তাঁরা?

মকসুদের নেতৃত্বে রামু যাচ্ছে ১৪ সদস্যের প্রতিনিধি


মকসুদের নেতৃত্বে রামু যাচ্ছে ১৪ সদস্যের প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৫-১০-২০১২
কক্সবাজারের রামু, উখিয়া এবং চট্টগ্রামের পটিয়ায় ঘটে যাওয়া ঘটনার সরেজমিন পরিদর্শন করবে নাগরিক সমাজের প্রতিনিধিদল।
কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের নেতৃত্বে ১৪ সদস্যের এই প্রতিনিধিদল কাল শনিবার ভোরে পটিয়ার উদ্দেশে রওনা হবে। প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্যসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা এই দলে থাকবেন। কাল পটিয়ায় এবং ৭ তারিখ রোববার রামু ও উখিয়ায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে ৮ অক্টোবর সোমবার তাঁরা ঢাকায় ফিরবেন।
আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আবুল মকসুদ এ কথা জানান। 
সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সেখানে যে বর্বরোচিত ঘটনা ঘটে গেল, সে ক্ষতি কোনোভাবেই পোষানো যাবে না। তার পরও আমরা তাঁদের সহমর্মিতা জানাতে সেখানে যাব। সেখানে জনপ্রতিনিধিদের ভূমিকা কী ছিল, কীভাবে তদন্তকাজ চলছে, এ ক্ষতি কতটুকু পুষিয়ে নেওয়া যায়—এসব বিষয়ে আমরা সরেজমিনে পরিদর্শন করব।’ 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, নোমান আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন, শান্তনু মজুমদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাস্কর রাশা, সাহিত্যিক অদিতি ফাল্গুনী, জনসংহতি সমিতির দীপায়ণ 

আমাদের নামে নয়, দেশের নামে নয়


Prothom Alo

সাম্প্রদায়িকতা

আমাদের নামে নয়, দেশের নামে নয়

ফারুক ওয়াসিফ | তারিখ: ০৫-১০-২০১২
সেই কালরাতে কেবল বৌদ্ধ সম্প্রদায়ের ঘর-মন্দির আর আস্থাই পোড়েনি, পুড়েছে বাংলাদেশের আত্মাও। কোথায় থাকে দেশের আত্মা? ক্ষমতাভবনে নয়, জাতীয় পতাকায়ও নয়, সেটা থাকে দেশবাসীর হূদয়ে, মানুষে মানুষে সম্পর্কের বুননে। দেশ কোনো বিমূর্ত জিনিস নয়। দেশ মানে দেশবাসীর সংহতি, নাগরিক আত্মীয়তা, প্রতিবেশিতার আস্থা ও বিশ্বাস। এসবই দেশ ও দশের আত্মার প্রাণভোমরা। রামুর আগুনে এই প্রাণভোমরাই দগ্ধ হয়েছে। আর তা করা হয়েছে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মের নামে। বাঙালিত্বের নামেও। তারা কেবল চাকমা বা রাখাইন সমাজকেই নিশানা করেনি, তাদের আসল নিশানায় ছিল বাংলাদেশ এবং তার বহুজন-জাতি-ধর্মের পরিচয়। সবুজ সুপারিবনের পটভূমিতে পোড়া কাঠ-টিনের স্তূপের মধ্যে দাঁড়িয়ে থাকা পোড়া বুদ্ধপ্রতিমা পোড়া বাংলাদেশের আত্মারই প্রতীক। 
এই প্রতীককে দেখিয়েই বিশ্ব মিডিয়ায় খবর রটছে, বাংলাদেশে মুসলিম ভিন্ন অন্য সম্প্রদায়ের মানুষ অনিরাপদ। মিয়ানমার আর থাইল্যান্ডের বৌদ্ধ ভিক্ষুরা বাংলাদেশ এবং তার জনগণের বড় অংশকে অভিযুক্ত করে বিক্ষোভ করেছেন। দেশটিকে আফগানিস্তানের সঙ্গে তুলনার প্ররোচনাও অনেকেই সামলাতে পারছেন না। মানুষের প্রাণ না গেলেও জাতীয় ভাবমূর্তির প্রাণ কী নিদারুণভাবেই না আহত হলো! মানবতার কাঠগড়ায় এখন একসঙ্গে নতজানু হয়ে দাঁড়িয়ে বাংলাদেশ, বাঙালি ও মুসলমান। একাত্তরের অসাম্প্রদায়িক মৈত্রীর বাংলাদেশের ধারণার ওপর এ আঘাত সওয়াও যায় না, কওয়াও যায় না। 
কওয়া যায় না, কারণ, ঘটনাটিকে ঠিক সাম্প্রদায়িক সংঘাত বলা যাচ্ছে না। সওয়া যায় না, কারণ, এটা স্বতঃস্ফূর্ত সামাজিক সাম্প্রদায়িক সংঘাত নয়। সাম্প্রদায়িক সংঘাত হলে দুই পক্ষের লড়াই দেখা যেত। অথচ এখানে প্রতিপক্ষ ছিল না, ছিল প্রতিরোধহীন নিরীহ মানুষ। আক্রমণকারীদের প্রতিপক্ষ হওয়ার দায়িত্ব ছিল রাষ্ট্রের প্রশাসনের। অথচ শান্তির রোম যখন পুড়ছিল, তখন ক্ষমতার নিরোরা রাজনীতির বাঁশি ফুঁকতে ব্যস্ত ছিল। উভয় রাজনৈতিক জোট পরস্পরকে দুষতে যতটা আগ্রহী ছিল, প্রতিকারে ততটা নিষ্ঠা দেখা যায়নি। প্রধানমন্ত্রী বা বিরোধীদলীয় নেতা পারতেন না অসহায় মানুষের পাশে দাঁড়াতে? কিন্তু এখনো তাঁরা সেমুখো হননি। তাঁরা যা করতে পারেননি, তা করে দেখিয়েছেন রামু ও উখিয়ার একগুচ্ছ সাধারণ মানুষ। তাঁরাই পুড়ে যাওয়া থেকে অমূল্য এক সম্পদ বাঁচাতে জান বাজি রেখেছিলেন। সেই সম্পদের নাম মানবতা, আরেক নামে যাকে আমরা দেশাত্মা বলছি। 
অনেকেই যখন বিমূঢ় ও লজ্জিত বা উদাসীন, তখন রামুর ছয় যুবক, উখিয়ার এক কলেজশিক্ষক কর্তব্য বুঝে নিয়েছিলেন। ডেইলি স্টার পত্রিকা ঠিকই বলেছে, এঁরাই ‘আমাদের সময়ের বীর’। কিন্তু বীর হলেও তাঁরা ট্র্যাজিক। সাহসের কমতি ছিল না, চেষ্টারও ঘাটতি হয়নি। কিন্তু শক্তিতে কুলায়নি। শক্তিশালী পুলিশ বাহিনী অশক্ত হওয়ায় তাঁদের চেষ্টা ব্যর্থ হলো। সংখ্যায় কম হলেও রামুর বৌদ্ধপল্লির সামনে লাঠি হাতে হামলাবাজদের প্রথম আঘাত তাঁরা ঠেকাতে পেরেছিলেন। কারণ, আক্রমণকারীদের মধ্যে মুখচেনা লোকজন ছিল। কিন্তু দ্বিতীয় দফায় অচেনা লোকেরা দলেবলে আরও ভারী হয়ে এলে তাঁরা ব্যর্থ হন। যদিও ছয়জন থেকে সংখ্যায় তাঁরা বেড়ে হয়েছেন ৩০। সম্পূর্ণ স্বতঃস্ফূর্ততায় এর থেকে বেশি আর কী করা যায়? কিন্তু সম্পূর্ণ সংগঠিত ও প্রস্তুত শত শত দুর্বৃত্তের বিরুদ্ধে ৩০ জনের মানবদেয়াল দাঁড়াতে পারেনি। লাঠি আর ঢিলের আঘাতে তাঁরা ভেঙে পড়েন। 
উখিয়া ডিগ্রি কলেজের প্রভাষক শাহ আলমের কথা: ‘১০ ঘণ্টা পাহারা দিয়ে রাখলাম। একসময় দেখলাম, ওরা দল বেঁধে ধেয়ে আসছে। মনে হচ্ছিল, আর পারব না। মন্দিরের ফটকে আমি ওদের পায়ে ধরি। কিন্তু কেউ আমার কথা শুনল না। আমাকে মাড়িয়েই ওরা ভাঙচুর শুরু করে। ওদের পায়ের নিচে চাপা পড়ে আমি জ্ঞান হারাই।’ (৪ অক্টোবর, প্রথম আলো) 
বীরেরা চিরকালই ট্র্যাজিক এবং নিঃসঙ্গ। রামুর ৩০ যুবক কিংবা উখিয়ার এক শিক্ষকের মতো লোকেরা সারা দেশেই আছেন। ঢাকাসহ দেশের অনেক জায়গায় এই জঘন্য হামলার বিরুদ্ধে নাগরিকেরা প্রতিবাদেও নেমেছেন। কিন্তু তা যথেষ্ট নয় বলেই ব্যর্থ পুলিশের লোক দিয়েই তদন্ত কমিটি করে দায় খালাস করতে পারছে সরকার। যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিএনপি, ছাত্রদল এবং জামায়াত-শিবিরের লোকজনের জড়িত, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রোহিঙ্গা শরণার্থীদের কথা। কথা হলো, লেজ গরুকে চালায়, নাকি গরু লেজকে নাড়ায়? রোহিঙ্গাদের পক্ষে রাজনৈতিক দল, পুলিশ ও প্রশাসন, বিস্তীর্ণ এলাকাজুড়ে স্থানীয় ও বহিরাগতদের ট্রাকে ট্রাকে আনা ও গ্রুপে গ্রুপে লেলিয়ে দেওয়া এবং গান পাউডার, পেট্রল ইত্যাদি সরঞ্জাম সরবরাহ করা কি সম্ভব? মাত্র দুই থেকে চার ঘণ্টার মধ্যে এতগুলো জায়গায় ধ্বংসযজ্ঞ সমন্বয়ে বড় নেটওয়ার্ক ও তাকদের প্রয়োজন। সেটা কার আছে, সেটাই প্রশ্ন? কার ইঙ্গিতে পুলিশ দর্শক হয়ে রইল, তারও জবাব চাই। 
কতিপয় রোহিঙ্গার জন্য সমগ্র রোহিঙ্গা জাতি দোষী হলে, কতিপয় বাঙালি মুসলিমের দোষে তো সমগ্র বাঙালি ও মুসলিম সমাজকেও দুষতে হয়? আমাদের তাই তাকাতে হবে আরও গভীরে। দৃশ্যত সাম্প্রদায়িক মনে হলেও এটা আসলে জাতীয় সংহতির ওপর রাজনৈতিক আক্রমণ। তারা এক ঢিলে সংখ্যাগুরুকে অপরাধী আর সংখ্যালঘুকে বিবাগী করতে চেয়েছে। তাদের উদ্দেশ্য রাজনৈতিক ও সুদূরপ্রসারী। যারা শক থেরাপি দিয়ে ভাবাতে চাইছে যে, বাংলাদেশ কেবল মুসলমানদের দেশ, তারা সংখ্যালঘু ও সংখ্যাগুরু উভয়েরই দুশমন। রামু বিপর্যয়ে ভিলেনরা যে ধ্বংসের বার্তা বহন করে এনেছে, তার মধ্যে আগামী দিনের বাংলাদেশের বিপদটা পাঠ করা শিখতে হবে। অন্যদিকে তাকাতে হবে কোণঠাসা, আগ্রাসনের তলে পড়া জনগোষ্ঠীর আহত আত্মার গভীরেও। 
দেশের সব মানুষ সাম্প্রদায়িক ঘৃণায় অন্ধ হয়ে যেতে পারে না। তা হলেও ইসলাম অবমাননার সাজানো ঘটনার ধুলায় সাধারণ মানুষের দৃষ্টিকে ধোঁকায় ফেলা গেছে। গুজব আর উসকানির ধোঁয়া সরিয়ে বুঝতে সময় লেগেছে মানুষের। তখনই জানা যাচ্ছে, দেশের আত্মা মার খেয়েছে, তবে মরে যায়নি। রামু ও উখিয়ার সাধারণ মানুষের ওই প্রতিরোধ দাবানলে পুড়ে যাওয়া শস্যক্ষেত্রের মাঝে একগুচ্ছ সবুজের আশ্বাস। তা হলেও অনেকেই আসেনি, অনেকেই ভয়ে বা দ্বিধায় জড় হয়ে গিয়েছিল, এটাও মিথ্যা নয়। সেই দ্বিধাবিভক্ত আমাদের কাঁধেই দায় বর্তেছে জানিয়ে দেওয়ার যে, আমাদের নামে আর অনাচার নয়, দেশের গায়ে আর কলঙ্ক নয়। 
বনের বাঘকে তাড়ানো সহজ, মনের বাঘই কুরে কুরে খায়। দেশভাগের পরও, অসাম্প্রদায়িক একাত্তরের পরও সাম্প্রদায়িক মনের বাঘ রক্ত খেয়েই চলেছে। অনিঃশেষ দেশভাগ হূদয়েও ফাটল ধরাচ্ছে। বৈশ্বিক পরিস্থিতিও তাদের অনুকূলে। মওকা বুঝে সমাজবহির্ভূত শক্তি সেই ফাটলকে খাদ বানাতে কসুর করছে না। এই ফাটল বোজাবার দায়সংখ্যাগরিষ্ঠের। কেবল হামলা-আক্রমণ-বিদ্বেষ থেকে বিরত থাকলেই হবে না, প্রতিবেশী ও সহনাগরিকদের জানিয়ে দিতে হবে: এই অনাচার আমাদের নামে হতে দেওয়া যাবে না, আমাদের দেশের বুকে হতে দেওয়া যাবে না। কথায় ও কাজে, ইমান ও আমলে প্রমাণ করতে হবে, নাম-পরিচয়, সমাজ-সম্প্রদায় আলাদা হতে পারে, কিন্তু আমরা এক দেশের সহবাসী এক রাষ্ট্রের সহনাগরিক। যারা বাংলাদেশকে ভেতর-বাহিরে ডোবাতে চায়, আমাদের নাম-পরিচয়কে আমরা তাদের কাজে ব্যবহূত হতে দিতে পারি না। 
১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর দাঙ্গাকারীরা ঘরে ঘরে ঢুকে মুসলমান খুঁজছিল। এ অবস্থায় এক হিন্দু বাড়িতে আশ্রয় পান এক বৃদ্ধ মুসলিম। বাড়ির পুত্রবধূর ঘরে তাঁর আশ্রয় হয়। দাঙ্গাবাজেরা সেখানেও হানা দেয়। লোকটিকে বাঁচাতে তখন বাড়ির মানুষ তাঁকে পুত্রবধূটির চাচা বলে পরিচয় দেয়। লোকটি বেঁচে যায়। এই মানবিক নাটকটি যখন ঘটছে, তখনই জানা গেল বধূটির স্বামী, বাড়ির বড় ছেলেটি নিখোঁজ। পরিস্থিতি শান্ত হলে বৃদ্ধ মানুষটি তাঁর পরিবারে ফিরে যান। তারও অনেক দিন পর জানা গেল, নিখোঁজ ছেলেটি বাবরি মসজিদ ভাঙার দলে ছিল। এই কাহিনির শিক্ষা দুটি: এক. সাম্প্রদায়িক ইস্যুতে একই পরিবারের সবাই একই আচরণ না-ও করতে পারে। দুই. উভয় সম্প্রদায়ের মানুষই দাঙ্গার সময় পরস্পরের সহায় হয়। 
রামুর পোড়া বুদ্ধমূর্তিগুলো এবং বৌদ্ধ ভাইবোনদের অশ্রুতে তা হলে আমরা কোন সত্য প্রত্যক্ষ করব? এভাবেই কি জাতি, সমাজ, সম্প্রদায় আর ধর্মের মধ্যকার বৈচিত্র্যকে আমরা ফাটলে পরিণত হতে দেব? নাকি সংস্কৃতির ভাঙা সেতু জোড়া লাগাতে মাঠে নামব সেই ট্র্যাজিক বীরদের মতো! হয়তো দেখা যাবে, সেই যুবকদের কারও কারও ভাই মন্দিরে আগুন লাগাতে গিয়েছিল। তখন কি তার পরিবারকেও আমরা ভাগ করব, চাইব দুই ভাইয়ের গৃহযুদ্ধ বাধাতে? দেশ, সমাজ, সম্প্রদায় ভাগের শেষে, এমনকি পরিবার ভাগের শেষে আমরা কি আমাদের মনটাকেও ভাগ করতে বসব? এভাবে ভাঙতে ভাঙতে কোথায় গিয়ে দাঁড়াব আমরা? একটাই দেশ, একটাই রাষ্ট্র আর একটাই ভবিষ্যৎ আমাদের। একে আর ভাগ করার সুযোগ নেই। এখন প্রয়োজন বাংলার মুসলিম, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিষ্টান আর বাংলার জনজাতি-আদিবাসীরা এক হয়ে স্বদেশটাকে আপন করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার। এভাবে মনপোড়ানো আগুন থেকে ফিনিক্স পাখির মতো উজ্জীবন নিতে পারব কি আমরা? 
ফারুক ওয়াসিফ: লেখক ও সাংবাদিক।

Thursday, 4 October 2012

PM visits Ramu Monday

PM visits Ramu Monday
Thu, Oct 4th, 2012 11:40 pm BdST
 
Cox's Bazaar, Oct 04 (bdnews24.com)—Prime Minister Sheikh Hasina will visit on Monday Cox's Bazaar's Ramu Upazila where religious bigots looted and torched Buddhist temples and houses.

Her itinerary, signed by Protocol Officer Sheikh Akter Hossain, said the PM is expected to reach Cox's Bazar at 11am. She will leave for Ramu to distribute relief materials and donate money among the riot victims.

She will leave the resort town at around 3pm after a meeting with high officials of the district administration and local political leaders.

The committee formed by the BNP left Dhaka on Thursday for investigating the riot, and National Human Rights Commission Chairman Mizanur Rahman is scheduled to visit the troubled area on Friday.

A mob of fanatics rampaged through Buddhist villages in Ramu from Saturday night through to the wee hours of Sunday after a Buddhist youth allegedly insulted the Quran posting a photograph on his Facebook account.

The hate attack spread to Teknaf, Ukhia and Chittagong's Patia the next day when groups of zealots vandalised and looted houses and temples of both Buddhists and Hindus in broad daylight.

bdnews24.com/corr/eh/bd/2323h

YAHOO

Monk protest in Bangkok against Bangladesh unrest




Monk protest in Bangkok against Bangladesh unrest
Posted: 04 October 2012 0209 hrs
 Bangladeshi monks studying Buddhism in Thailand display signs and pictures of destruction in their country as they hold a demonstration calling for an end to attacks against Buddhist communities in Bangladesh, in front of the United Nations regional office in Bangkok. (AFP - Christophe Archambault)
 
Click to enlargePhotos1 of 1

Bangladeshi monks studying Buddhism in Thailand display signs and pictures of destruction in their country as they hold a demonstration calling for an end to attacks against Buddhist communities in Bangladesh, in front of the United Nations regional office in Bangkok. (AFP - Christophe Archambault) 
  
 
BANGKOK: About 300 Buddhist monks demonstrated in the Thai capital Bangkok on Wednesday against recent attacks by Muslim mobs targeting temples and houses in Bangladesh.

Holding signs reading "No More Violence We Want Peace" and "Stop Muslim Terrorism on Bangladesh Buddhist", the monks from Bangladesh, Myanmar, Vietnam and Thailand massed outside the UN offices to call for a probe into the unrest.

"We don't want to blame anyone, but we want this barbaric incident to stop because now Buddhist followers have to seek protection from police around the clock," one of the event organisers, Kanraya Tasanasarit, told AFP.

Bangladesh police said Tuesday they had arrested nearly 300 people in connection with the violence, which saw Buddhist temples and homes damaged or set on fire.

Buddhists, who make up less than one per cent of Bangladesh's 153 million mostly Muslim population, are based mainly in southeastern districts, close to the border with Buddhist-majority Myanmar.

Sectarian tensions have been running high since June when deadly clashes erupted between Buddhists and Muslim Rohingyas in Myanmar's western Rakhine state.

Bangladeshi Monk in Bangkok


Bangkok Post Logo

Monks protest against Bangladesh unrest

About 300 Buddhist monks demonstrated in the Thai capital Bangkok on Wednesday against recent attacks by Muslim mobs targeting temples and houses in Bangladesh.
Bangladeshi monks studying Buddhism in Thailand display signs and pictures of destruction in their country as they hold a demonstration calling for an end to attacks against Buddhist communities in Bangladesh, in front of the United Nations regional office in Bangkok.
Holding signs reading "No More Violence We Want Peace" and "Stop Muslim Terrorism on Bangladesh Buddhist", the monks from Bangladesh, Myanmar, Vietnam and Thailand massed outside the UN offices to call for a probe into the unrest.
"We don't want to blame anyone, but we want this barbaric incident to stop because now Buddhist followers have to seek protection from police around the clock," one of the event organisers, Kanraya Tasanasarit, told AFP.
Bangladesh police said Tuesday they had arrested nearly 300 people in connection with the violence, which saw Buddhist temples and homes damaged or set on fire.
Buddhists, who make up less than one percent of Bangladesh's 153 million mostly Muslim population, are based mainly in southeastern districts, close to the border with Buddhist-majority Myanmar.
Sectarian tensions have been running high since June when deadly clashes erupted between Buddhists and Muslim Rohingyas in Myanmar's western Rakhine state.

Voice of America



Thai Monks Rally Against Muslim Violence

Buddhist monks hold a placard as they protest in front of the U.N. office in Bangkok, October 3, 2012.
TEXT SIZE 
VOA News
Buddhist monks are protesting a wave of violence targeting the Buddhist community in Bangladesh.

About 200 monks marched peacefully in Bangkok, some carrying banners pleading for peace and harmony.  Others carried posters demanding an end to what they called "Muslim Terrorism" against Bangladesh's small Buddhist community.

A monk from Chittagong, Phra Jyotisen Bhikko, called for U.N. help.

''If the U.N. intervenes, if it tells the Bangladesh government to stop all this, then I think it will stop," he said. "Even now temples and our villages are being attacked.  If the U.N. intervenes then I hope this will stop."

Thousands of Bangladeshi Muslims rioted Saturday and Sunday, targeting Buddhist temples across the country's southeast.

The attacks began after Muslims found a photo of a burned Quran on and blamed it on a Buddhist man.

​​
​​Bangladeshi Home Affairs Minister Mohiuddun Khan Alamgir has accused radical Islamists and opposition party activists of instigating the riots as a "premeditated and deliberate" attempt to disrupt communal harmony.

He also accused Rohingya Muslims from Burma of vandalizing and looting at least 10 Buddhist temples and dozens of homes in the district of Cox's Bazaar, which borders on Burma.

Bangladeshi authorities deployed extra security forces Monday in Cox's Bazaar to protect Buddhists, who make up less than one percent of Bangladesh's population and live close to the border with Buddhist-majority Burma.

Bangladesh says more than 100 people have been detained in connection with the riots.

Tensions between Rohingya Muslims and Buddhists in western Burma's Rakhine state escalated into violence in June, killing about 90 people.  Many Rohingyas fled to Bangladesh to escape the fighting.

Burma refuses to recognize its estimated 800,000 Rohingya Muslims as an ethnic group and denies them citizenship.  Many Burmese consider the Rohingya to be illegal immigrants from Bangladesh.

Rohingya Muslims also are denied citizenship in Bangladesh, which says the group has been living in Burma for centuries.

Some information for this report was provided by AP, AFP and Reuters.